৫ মে ২০২৬

সৈয়দপুরে চেয়ারম্যান জুয়েলের আয়োজনে 'লাঙ্গল মার্কা'র নির্বাচনী জনসভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে চেয়ারম্যান জুয়েলের আয়োজনে 'লাঙ্গল মার্কা'র নির্বাচনী জনসভা

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী -৪ আসনের মহাজোটের প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের পক্ষে লাঙ্গল মার্কায় নির্বাচনী জনসভা করেছেন ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী।

২৩ ডিসেম্বর রাতে হামুরহাট বাজারে চেয়ারম্যান জুয়েলের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাপা নেতা আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের আজম আলী সরকার, সাদেকুজ্জামান মানিক, সৌরভসহ স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। জনসভা পরিচালনা করেন চেয়ারম্যান জুয়েলের বিশেষ সহকারী মোহাইমেনুল ইসলাম ঝন্টু। প্রার্থীর পাশাপাশি আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা দুই উপজেলায় দিনে রাতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন লাঙ্গল মার্কার ভোটের জন্য। চলছে নির্বাচনী জনসভা ও পথসভা। এরই অংশ হিসেবে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরীর উদ্দেগ্যে নির্বাচনী জনসভার আয়োজন করেন। সম্পূর্ণ তার নিজ অর্থে ব্যয়ে জনসভাপতি ও প্রতিদিন ভোটারদের মাঝে ঘুরছেন লাঙ্গল মার্কার ভোটের জন্য।

এবারের নির্বাচনে মহাজোটের প্রার্থী শক্ত অবস্থানে রয়েছেন। জনসভায় জুয়েল চৌধুরী বলেন, আমরা সবাই আদেল, আদেল মানেই লাঙ্গল, নৌকা মানে লাঙ্গল, এরশাদ মানেই লাঙ্গল, শেখ হাসিনা মানেই লাঙ্গল, জুয়েল চেয়ারম্যান মানেও লাঙ্গল। আজ থেকে আপনারা পাড়ায় পাড়ায় লাঙ্গলের কথা ছড়িয়ে দিবেন। কারও কান কথায় কান দিবেন না, লাঙ্গল ছাড়া ভোট দিবেন না। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্রের জবাব দিবো ৩০ তারিখে। আগামী ৩০ তারিখে খাতামধুপুর থেকে বিপুল ভোটে লাঙ্গল মার্কাকে বিজয়ী করে আদেলকে এমপি নির্বাচিত করে শেখ হাসিনাকে উপহার দিয়ে দেশের উন্নয়নে অগ্রযাত্রায় শামিল হবো। জনসভায় কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি