২২ জুন ২০২৬

সৈয়দপুরে বখাটের উত্যক্তে কলেজ যাওয়া বন্ধ এক ছাত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে বখাটের উত্যক্তে কলেজ যাওয়া বন্ধ এক ছাত্রীর

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) থেকে: নীলফামারীর সৈয়দপুরে বখাটের উত্যক্তের কারণে কলেজে যাওয়া বন্ধ হয়েছে এক ছাত্রীর। এ ব্যাপারে গতকাল ওই ছাত্রীর বাবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে হুগলিপাড়া গ্রামের শ্রী উত্তম কুমার সরকারের মেয়ে কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী কে প্রায় অপহরণ, যৌন হয়রানীর হুমকি দিয়ে আসছিল একই ইউনিয়নের পাশের শান্তিপাড়া গ্রামের ঘটু চন্দ্র রায়ের ছেলে বিধান। বিধানের ভয়ে ওই ছাত্রী বাহিরে বের হওয়া বন্ধ করে দেয়। ওই ছাত্রীকে রাস্তায় না পেয়ে বিধান তার বাড়ীতে এসে হুমকি দিতে থাকে।

মেয়েটির বাবা ফেরি করে সৈয়দপুর শহরে সবজি বিক্রি করায় বাড়ীতে কোন পুরুষ লোক থাকে না। এ সুযোগ নিয়ে বিধান প্রায় বাড়ীতে এসে নানাভাবে হুমকি দিয়ে যায়। এ নিয়ে এলাকায় বৈঠক হলেও কোন কিছুই তোয়াক্কা করেনি বিধান। নিরুপায় হয়ে মেয়েটির বাবা মেয়েকে কলেজে যাওয়া বন্ধ করে দিয়ে আত্মীয়ের বাড়ীতে পাঠায়। সেখানেও বিধান গিয়ে মেয়েটির নামে নানা বদনাম ছড়ায় এবং হুমকি দিয়ে আসে। অবশেষে মেয়েটির বাবা সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনও মেয়েটির কলেজ যাওয়া নিশ্চিত হয়নি। এছাড়া বিধানের ভয়ে এখনও পরিবারটি চরম আতঙ্কে রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি