৪ মে ২০২৬

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) থেকে: সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ৮ জুলাই সকালে সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, মা সাহারা খাতুন (৫৬) ও ছেলে সোহেল (২২)। সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন জানান, সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে যান সাহারা খাতুন।

এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সোহেল তাঁকে বাচানোর জন্য এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। সোহেল বাজারের কাপড় দোকানের কর্মচারী এবং নেসার আহমেদের ছেলে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি