সৈয়দপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ৩
এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ ৩জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ মে সকালে সৈয়দপুর- নীলফামারী সড়কের ওয়াপদা মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখে তয়েজ এন্টারপ্রাইজ যাত্রীবাহি বাসটি উক্ত স্থানে সজোরে ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় ইজিবাইক চালক মিন্টু। এতে গুরুতর আহত হয় ইজিবাইকের দুই যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইজিবাইকের যাত্রী আফতাব হোসেন ও আব্দুর রহিম। নিহতের বাড়ি ঢেলাপীর উত্তরা আবাসনে। এ ঘটনায় বাস চালককে গ্রেফতার ও নিহতের ক্ষতিপূরণের দাবিতে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সকাল ১১টায় আন্দোলনকারীদের সাথে সৈয়দপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ ফলপ্রসু আলোচনা শেষে অবরোধ তুলে নেয়া হয় । বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি