৫ মে ২০২৬

সৈয়দপুরে আমেনা কোহিনুর আলমের মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সৈয়দপুরে আমেনা কোহিনুর আলমের মতবিনিময় সভা

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নারীর জয়ে সবার জয় এই প্রতিপাদ্যে সৈয়দপুরের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সৈয়দপুর প্লাজার ৩য় তলায় চাইনিজ রেস্তরায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিল অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আমেনা কোহিনুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ, জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ডাঃ খায়রুল বাসার, ডাঃ এনামুল হক, ডাঃ মিজানুর রহমান, ডাঃ রাবেয়া আমিন, অধ্যাপক ক্ষিতিস চন্দ্র রায়, সাংবাদিক এম আর আলম ঝন্টু, জাসদের সাধারণ সম্পাদক আশেক জনি, সৈয়দপুর পৌরসভার মহিলা কাউন্সিলর মিনারা বেগম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, শিক্ষক আশরাফুল কবির নয়ন, আলম, শাহাজী প্রমুখ। সেমিনারে বক্তরা সৈয়দপুরের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরেন। এসময় প্রধান অতিথি আমেনা কোহিনুর সৈয়দপুরের সমস্যাগুলো ধৈর্য সহকারে শুনেন এবং সমস্যাগুলো সমাধানে সবার সহযোগীতা কামনা করেন। উল্লেখ যে, এর আগে অনুরুপ সেমিনার সৈয়দপুর ও কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশা শ্রেণির লোক উপস্থিত ছিলেন। আমেনা কোহিনুর আলম সৈয়দপুর কিশোরগঞ্জ নীলফামারী -৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে দীর্ঘদিন থেকে গণসংযোগ ও বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন। বিভিন্ন সূত্রে জানা যায় আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আমেনা কোহিনুরের মাঠ পর্যায়ে ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে। তিনি মনোনয়ন পেলে এ আসন থেকে নির্বাচিত হবেন শতভাগ আশাবাদী বলে মতামত ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি