৮ মে ২০২৬

সৈয়দপুরে আদালতের আদেশ অমান্য করে বাসা নির্মাণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে আদালতের আদেশ অমান্য করে বাসা নির্মাণ

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে আদালতের আদেশ অমান্য করে বাসা নির্মাণ করেছেন এক প্রভাবশালী ব্যক্তি। মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকার বাসিন্দা আসফাক এর ছেলে আরিফ হোসেনের জায়গা জবর দখল করে বাসা নির্মান করছেন চিরিরবন্দর চর সন্যাসী এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান।

আরিফ হোসেন এ নিয়ে বার বার বাধা নিষেধ করলেও কোন কাজ হয়নি। ফলে আরিফ হোসেন নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং- পি ২৮৬/১৯। মামলা দায়েরের পর আদালত উভয় পক্ষকে ওই জায়গায় মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থাপনা তৈরি না করার আদেশ প্রদান করেন। আদেশটি সৈয়দপুর থানায় আসলে থানা কর্তৃপক্ষ ওই জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে ৭ আগষ্ট নোটিশ প্রদান করেন। নোটিশ জারি করেন এএসআই নূরে আলম।

মামলা সূত্রে আরো জানা যায়, ৮৩২১ দাগে মোট ৮ শতক জমি রয়েছে। ওই জমির মধ্যে ৫ শতক জমি বিবি সামিউন নেছা ও ৩ শতক জোহরা বেগম প্রাপ্ত হউয়া ভোগ দখলে ছিলেন। তার মধ্যে ৪ শতকে বাদী বাসা নির্মান করে বসবাস করে আসছেন। অপর ৪ শতক ফজলুর রহমান অন্য ওয়ারিশগণের কাছে খরিদ করেন। ফজলুর রহমান দেড় শতক জমি অতিরিক্ত জবর দখল করে বাসা নির্মাণ কাজ শুরু করেন এবং যাওয়া আসার রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। এতে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে মারমুখি অবস্থার সৃষ্টি হয়।

ফলে বাদী আইনের আশ্রয় গ্রহন করেন। বাদীর অভিযোগ তাদের রেকর্ড, খাজনা, খারিজ, দলিল থাকা শর্তেও ফজলুর রহমান এসব তোয়াক্কা না করে গায়ের জোরে প্রভাব খাটিয়ে ওই জমিতে বাসা নির্মাণ কাজ শুরু করেন। এমনকি আদালতের আদেশ ও থানার নোটিশ আমলে নিচ্ছে না। উল্টো হুমকি দিচ্ছে কেউ বাঁধা সৃষ্টি করলে তাকে মিথ্যা মামলায় ফাঁসাবে এবং জানে মেরে ফেলবে। এতে বাদীসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে ন্যায় বিচার আশা করছেন। এ ব্যাপারে কথা হয় ফজলুর রহমানের সাথে তিনি বলেন, কাজ বন্ধ করার কোন আদেশ আদালত থেকে পায়নি। পুলিশ এসে নোটিশ দিয়েছে যাতে কোন বিশৃঙ্খলা না হয়।

কথা হয় নোটিশ প্রদানকারী সৈয়দপুর থানার এএসআই নূরে আলমের সাথে তিনি বলেন, আমি আদালতের আদেশে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। যদি পূর্ণরায় কাজ করেন তাহলে অবশ্যই আদালতের আদেশকে অমান্য করা হবে। তবে তিনি পূর্ণরায় ঘটনাস্থলে যাবেন বলে জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি