৫ মে ২০২৬

সৈয়দপুর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই পক্ষের সংর্ঘষ আহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই পক্ষের সংর্ঘষ আহত ২

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে জেলা যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই জন আহত হয়েছে। ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় বিএনপি’র কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সৈয়দপুর রাজনৈতিক যুবদলের দুই পক্ষ স্থানীয় বিএনপি কার্যালয়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটে আলোচনা সভা আহবান করে। আনোয়ার, তারিক, আজিজ এর কমিটির সভা স্থলে জেলা কমিটি ঘোষিত সভাপতি দেলোয়ার ও সাধারণ সম্পাদক মানিক এর কমিটি সভা করতে চায়। এসময়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে দেলোয়ার ও মানিক আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় ১০০ শয্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি নিয়ে যুবদলের দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি