৬ মে ২০২৬

সৈয়দপুর থানা থেকে আসামী ছাড়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ইউএনও’র হস্তক্ষেপে প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুর থানা থেকে আসামী ছাড়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ইউএনও’র হস্তক্ষেপে প্রত্যাহার

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ঢেলাপীর এলাকায় সৈয়দপুর-নীলফামারী) মহা সড়ক আড়াই ঘন্টা অবরোধ ও মানববন্ধন করেছে উত্তরা আবাসনবাসী।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালিত হয়। জানা যায়, উত্তরা আবাসনের মুন্না, ব্লক নং- ৭৮/৯ এ ৩ মার্চ সন্ধ্যায় সৈয়দপুর সুরকি মহল্লার মৃতঃ ইসাহাকের ছেলে জাহিদ (৩৩) কেরোসিন তেল দিয়ে মুন্নার ঘরে আগুন লাগানোর চেষ্টা করে।

এসময় এলাকাবাসী কেরোসিনের বোতলসহ হাতেনাতে তাকে আটক করে সৈয়দপুর থানায় সোপর্দ্দ করে। গভীর রাতে জাহিদকে পুলিশ অজানা কারণে ছেড়ে দেওয়ায় আবাসনবাসী ক্ষিপ্ত হয়ে এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচী পালন করে। অবরোধে বক্তারা আবাসনে মাদকসেবী, ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের আবাসনের ঘর বাতিলের দাবি জানান এবং তাদের শাস্তি দাবি করেন। অবরোধ চলাকালে রাস্তার দুই ধারে শতশত যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে। এর আগে ২৬ ফেব্রুয়ারি গভীররাতে আবাসনের আনোয়ারসহ তার দুই ছেলে হৃদয়, রহিম মুন্নার ঘরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় ফায়ার সার্ভিস ও আবাসনবাসী সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের হয়। মামলা নং ৯, তারিখ ২৭/০২/২০১৯ ইং। আসামীদের জেল হাজতে পাঠানোর পর তাদের সহযোগিরা মুন্নার পরিবারকে বিভিন্ন হুমকি ধুমকি প্রদান করে আসছে। তাদের হুমকিতে নিরাপত্তা চেয়ে সৈয়দপুর থানায় ২৭ ফেব্রুয়ারি মুন্নার ছেলে কালাম একটি জিডি করেন। জিডি নং ১৫৯৭, তারিখ ২৮/০২/২০১৯ ইং। এ নিয়ে ৩ মার্চ মুন্নার ছেলে কালামসহ আবাসনবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্বারকলিপি দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি