সৈয়দপুর পৌরসভায় শীতার্থতের মাঝে কম্বল বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর পৌরসভার হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর পরিষদ। ৬ জানুয়ারী পৌরসভা চত্ত্বরে এ কম্বল বিতরণ করা হয়। সৈয়দপুর পৌর সভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার কম্বল বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর সচিব আশিষ কুমার, প্যানেল মেয়র- ২ শাহীন আকতার, কাউন্সিলর আল মামুন, আজগার আলী প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত ৩৩৩টি কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড শীতে যখন পৌরসভার হত দরিদ্ররা কাবু হয়ে পড়েছে ঠিক সেই সময়ে এ কম্বল বিতরণ করা হলো। কম্বল পেয়ে হত দরিদ্ররদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শীত নিবারনের কম্বল পেয়ে তারা পৌর মেয়রকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি