৭ মে ২০২৬

সৈয়দপুর পৌর পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুর পৌর পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌর পরিষদের উদ্যোগে পবিত্র রমজানুল মোবারকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সৈয়দপুর জিআরপি পুলিশ ক্লাবে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, প্যানেল মেয়র -১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র -২ শাহিন আকতার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর -৪ আসনের সাবেক সাংসদ আখতারুজ্জামান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলের আয়োজন করেন সৈয়দপুর পৌর পরিষদ। ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, পৌরসভার কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পেশাশ্রেণির কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি