২১ জুন ২০২৬

সৈয়দপুর হাঁস মুরগী সমিতির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুর হাঁস মুরগী সমিতির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা

এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সৈয়দপুরের হাঁস মুরগীর বাজারে ক্রেদাদের স্বাচ্ছন্দে কেনা কাটার জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে।

বাজার ঢুকতে আগে নোংড়া পরিবেশে কাদামাটির রাস্তায় দাড়িয়ে কেনা কাটা করতে হতো। এবং দরদাম নিয়েও বিক্রেতাদের সাথে বাক বিতন্ডার ঘটনাও ঘটতো।

রোগাক্রান্ত মুরগীসহ মরা মুরগী বদলে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে একাধিকবার। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক কাজী মোঃ মতিয়ার রহমান এর বিশেষ উদ্যোগে মুরগীর দোকান গুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা বাধ্যতামূলক করেছেন। এছাড়া সব সময়ের জন্য মূল্য মনিটরিং ও শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য টহল দিচ্ছেন।

বাজারে ঢোকার প্রায় ৬০ ফিট রাস্তা হাঁস মুরগী পোট্রি ব্যবসায়ী সমিতির অর্থায়নে পাকা করা হয়েছে। আগে মুরগীর বাজারে দুর্গন্ধে দাড়িয়ে থাকা যেতনা এখন সেই বাজারে স্বাচ্ছন্দে ক্রেতারা কেনাকাটা করছেন অনায়াসে। এবং মূল্য তালিকা প্রতিটি দোকানের সামনে টাঙ্গিয়ে রাখা হয়েছে। ফলে ক্রেতাদের সাথে বিক্রেতাদের সু সম্পর্ক গড়ে উঠেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি