সৈয়দ আশরাফুল কাউকেই চিনতে পারছে না !
বাংলাপ্রেস অনলাইন : জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ফুসফুস ক্যানসারে ভুগছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াত ইসলাম। তিনি বলেছেন, ‘সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ। তিনি ফুসফুস ক্যানসারে ভুগছেন। বর্তমানে ৪র্থ স্টেজে আছেন। তিনি কাউকেই চিনতে পারছেন না। এ পরিস্থিতিতে তার পক্ষে রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। আমরা এখন রাজনীতি নয় তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।’
রবিবার (৪ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, তাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও স্বার্থসিদ্ধির চক্রান্ত হচ্ছে। তিনি এসব মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ করে সৈয়দ আশরাফের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন,‘তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন সে চেষ্টাই করা হচ্ছে। তাকে নিয়ে অহেতুক গুজব না ছড়াবেন না। সবার প্রতি এই অনুরোধ জানাই।’ তিনি আরও বলেন, ‘তিনদিন আগে আমি ব্যাংকক থেকে এসেছি। তিনি আমাকে চিনতে পারছেন না, নিজের মেয়েকে পর্যন্ত চিনতে পারছেন না। কাউকেই চিনতে পারছেন না। তিনি গুরুতর অসুস্থ।’
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি