৬ মে ২০২৬

শৈত্যপ্রবাহ সম্পর্কে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শৈত্যপ্রবাহ সম্পর্কে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
বাংলাপ্রেস ডেস্ক: ফেব্রুয়ারির শুরুর দিকে দেশে আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধির এই প্রবণতা আজ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমবে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, তাপমাত্রা বাড়া-কমার মধ্যে রয়েছে। দু'দিন পর তাপমাত্রা একটু কমতে পারে। তবে ২ ফেব্রুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে এই লঘুচাপ বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে না। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি