শৈলকুপায় সতন্ত্র প্রার্থীর সমর্থকের কলাক্ষেত কেটে দেওয়ার অভিযোগ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপাতে রাতের আধারে বদিউজ্জামান নামে এক কৃষকের ক্ষেতের কলা কেঁটে দেওয়া হয়েছে। সদ্য শেষ হওয়া সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় নৌকার সমর্থকরা তার ক্ষেতের কলাগাছ কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষক বদিউজ্জামাল বলয় মথুরাপুর গ্রামের আলামগীর হোসেনের ছেলে। তিনি রোববার গনমাধ্যমকর্মীদের জানান, তার ২৮ শতক জমিতে ৩০০ কলা গাছ ছিল। তার মধ্যে ৪০টি কলা গাছ কেটে ফেলা হয়। তিনি আরো জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের ট্রাক প্রতিকের পক্ষে কাজ করেন। ফলে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হচ্ছিল। নির্বাচনের সময় ট্রাকের সমর্থন করাই আমার কাল হলো। তিনি প্রশাসনের কাছ ন্যায় বিচার দাবী করেছেন। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি