৪ মে ২০২৬

শৈলকুপায় স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ খাবার গেল এতিমখানায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শৈলকুপায় স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ খাবার গেল এতিমখানায়

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: তথ্য আপা’র সহযোগিতায় ঝিনাইদহের শৈলকুপায় বন্ধ হলো স্কুলছাত্রীর বাল্য বিয়ে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস। বিয়ে বাড়ীর অতিথি আপ্যায়নের খাবার বিলিয়ে দেওয়া হয়েছে এতিমখানার দু:স্থ শিশুদের মাঝে।

জানা যায়, পৌর এলাকার খালকুলা গ্রামের মিরাজ হোসেনের বাড়িতে উষা (১৭)’র বাল্য বিয়ের আয়োজন করে মেয়ের পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা প্রকল্প কর্মকর্তা ইন্দিনা কাদির তথ্যমতে সেখানে মোবাইলকোর্ট পরিচালনা করে বিয়ে বন্ধসহ পরিবারকে ১৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত ।

এছাড়াও অতিথিদের জন্য আয়োজিত খাবার মালিপাড়া এতিমখানার দু:স্থ শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা ইমন হোসেন, এসআই এমদাদ হোসেন, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি মাসুদুজ্জামান লিটন, সাধারন সম্পাদক শিহাব মল্লিক, সহকারি তথ্যআপা দিবা খাতুন ও লিমা খাতুন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি