শৈলকুপায় স্কুল ছাত্রকে জবাই করে হত্যা
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাদেকপুর গ্রামে বুধবার রাতে জুয়েল (১৪) নামে অষ্টম শ্রেনীর এক ছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় বেনীপুর হাই স্কুলের ছাত্র জুয়েল সাদেকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সাদেকপুর গ্রামের একটি মাঠের মধ্যে চিৎকার চেচামেচি শুনে গ্রামবাসি ছুটে যায়। এ সময় তারা সেখানে স্কুল ছাত্র জুয়েলের গলাকাটা লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধারের ঘটনাস্থলে রওনা দিয়েছে। শৈলকুপা কুচয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক পিয়ার আলী খবরের সত্যতা স্বীকার করে জানান, কে বা কারা এই হত্যাকান্ড ঘটালো তা তদন্ত শেষে জানা যাবে। তবে গ্রামবাসি জানায় বুধবার সন্ধার দিকে জুয়েল কাঁচেরকোল ইউনিযনের কচুয়া বাজারে কচু বিক্রি করতে যায়।
সেখান থেকে সে বাড়ির পাশে একটি দোকানে বসে ছিল। তারপর থেকে কেও তার সন্ধান দিতে পারেনি। পরে মাঠের মধ্যে চিৎকার শুনে গ্রামবাসি এগিয়ে গেলে তার গলাকাটা লাশ দেখতে পায়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি