৪ মে ২০২৬

শৈলকুপায় সাংবাদিক মফিজকে কুপিয়ে জখম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শৈলকুপায় সাংবাদিক মফিজকে কুপিয়ে জখম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় মফিজুল ইসলাম নামের এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।

ঘটনাটি সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে। মফিজুল ইসলাম দৈনিক নয়াদিগন্ত ও লোকসমাজ পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা।

এ সময় তার ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত মফিজুল ইসলাম অভিযোগ করেন, সোমবার সকালে তিনি পেশাগত দায়িত্ব পালনে নিজ বাড়ি থেকে বের হয়ে একটু দুরে গেলেই ধলহরাচন্দ্র গ্রামের ধীরেন মন্ডলের ছেলে সঞ্জয়, সাধন, অজয় এবং একই গ্রামের সুভাস, সুজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তারা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মফিজের মাথায় আঘাত করে।

এতে তার মাথা কেটে যায়। পরে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা মফিজকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি সাংবাদিকরে আশ্বস্ত করেন।

এদিকে শৈলকুপা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মফিজুল ইসলাম মফিজের উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছে শৈলকুপা প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসার সভাপতিত্বে সোমবার দুপুরে এক জরুরী সভা ডেকে সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি