৭ মে ২০২৬

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার সকালে শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জোয়াদ আলী ও বশির জোয়ার্দ্দারের সমর্থকদের মাঝে সামাজিক অধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে জোয়াদ আলীর সমর্থক জসিমকে মারধর করে বশির জোয়ার্দ্দারের লোকজন। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে ওই গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মুকুল হোসেন (৪৫), মনিরুল মন্ডলের ছেলে কানন মন্ডল (২৫), কালু বিশ্বাসের ছেলে জব্বার বিশ্বাস (৫০), শরিফুল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে জাহিদুর রহমান জোয়ার্দ্দার (৪৭), শফি জোয়ার্দ্দারের ছেলে ইসরাইল জোয়ার্দ্দার (৪৫), আনছার জোয়ার্দ্দারের ছেলে ফজলুর রহমান (৪২), মতিয়ার রহমানের ছেলে জাফর (৪০), রইজ জোয়ার্দ্দারের ছেলে রতন জোয়ার্দ্দার (৩৫), তোফাজ্জেল জোয়ার্দ্দারের ছেলে সাইদুর জোয়ার্দ্দার (৪০), মৃত খিদির জোয়ার্দ্দারের ছেলে ঠান্ডু জোয়ার্দ্দার (৪৫), বশির জোয়ার্দ্দারের ছেলে শেখর জোয়ার্দ্দার (২৫), ময়েন উদ্দিনের ছেলে সোহেল উদ্দিন (৩০), মাসুর রানার স্ত্রী রাজিয়া খাতুন (৩৫)কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি