১২ মে ২০২৬

শৈলকুপায় আবারো প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা ভাংচুর লুটপাট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শৈলকুপায় আবারো প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা ভাংচুর লুটপাট
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের শমসের শাহ, রফিক উদ্দিন, শফি উদ্দিন,আনজার শাহ ও সারেজান নেছাসহ ১০ জন। স্থানীয় জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বর্তমান ইউপিসদস্য নাসির উদ্দিন ও বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে নজরুল ইসলামের সমর্থকরা নাসির উদ্দিনের সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে অন্তত ৮ টি বাড়ি-ঘর ভাংচুর করে। তাদের হামলায় আহত হয় নারীসহ অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, একটি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন সামাজিক দলের বিরোধ চরম আকার ধারণ করেছে। আর এই সামাজিক দলগুলো মুলত সরকারী দলের ছত্রছায়ায় বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি