৮ মে ২০২৬

শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি বজলুর রহমানকে প্রত্যাহারের দাবীতে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। মারধর করার অভিযোগ নিয়ে থানায় গেলে মামলা না নিয়ে উল্টো অকথ্য ভাষায় গালি- গালাজ করার প্রতিবাদ ও ওসিকে প্রত্যাহারের দাবীতে শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

এসময় দুই পাশে দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তীতে পড়ে ওই মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা। ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন অভিযোগ করেন, শুক্রবার এম এস সোনার বাংলা গাড়ির সুপারভাইজার আকাশ শেখকে যাত্রীরা মারপিট করে। এঘটনায় শুক্রবার রাতে থানায় অভিযোগ জমা দিতে গেলে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান অভিযোগ না নিয়ে উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। ওসি বাসের শ্রমিক ও মালিকদের অপমান করেন। এর প্রতিবাদে ও ওসিকে প্রত্যাহারের দাবীকে আমরা সড়ক অবরোধ করেচি।

প্রায় দেড় ঘন্টা চলা এই অবরোধ চলার পর শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, ছাত্রলীগের এক ছেলের সাথে ভাড়া নিয়ে বসচা হয়। ভাড়া না দিয়ে ছেলেটি দুধসর নামক স্থানে নেমে যেতে চাইলে বাসের শ্রমিকদের সাথে ধাক্কাধাক্কি হয়। বিষয়টি একেবারেই তুচ্ছ ছিল। তিনি বলেন আমি মামলা রেকর্ড করেছি। সমস্যা মিটে গেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি