শোবিজ অঙ্গনে বিএনপি'র মনোনয়ন কিনেছেন যারা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস অনলাইন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হতে চান শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে রয়েছেন সঙ্গীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, চিত্রনায়ক হেলাল খান।
ইতোমধ্যে নয়াপল্টনের বিএনপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। জানা গেছে, সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন কনকচাঁপা। ঝিনাইদহ-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন মনির খান। নীলফামারী-৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বেবী নাজনীন।
অন্যদিকে সিলেট বিয়ানীবাজার-৬ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চিত্রনায়ক হেলাল খান। এর আগে সোমবার (১২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১ আসনের মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে দলীয় মনোনয়নপত্র বিক্রি উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বিনোদন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি