সন্ত্রাস, জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহায়তা করুন : মেহেরপুর এস পি
রাব্বী আহমেদ,মেহেরপুর,থেকে : মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রত্যোক নাগরিককে ট্রাফিক আইন মেনে চলতে হবে। রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল ও যারা হেলমেট ব্যবহার করেননা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল চালক ও আরোহী সকলকে হেলমেট ব্যবহার করতে হবে।
তিনি আজ সকালে মেহেরপুর জেলা পুলিশ আয়োজিত পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে এ একথা গুলো বলেন।
তিনি বলেন, পুলিশ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। মানুষের সেবা করাই পুলিশের ধর্ম।সমাজের একজন পরম বন্ধু হিসেবে পুলিশ তাদের দায়িত্ব পালন করে থাকে।প্রতিটি সময়ে প্রতিটি মানুষের সুখে দুখে পাশে থেকে কাজ করাই হচ্ছে পুলিশের কাজ।
তিনি বলেন, রাষ্ট্র যত উন্নত হবে, গণতান্ত্রিক হবে নাগরিক সেবা করার জন্য পুলিশের ভূমিকা ততই বেড়ে যায়।
এর আগে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদল ইসলাম, এ এস পি লিয়াকত হোসেন,ওসি রবিউল ইসলাম খান,ডিবির ওসি ফারুক হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি