৯ আগস্ট ২০২৬

সন্তান মোসাদ্দেককে বাঁচাতে বাবা-মা'র আকুতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সন্তান মোসাদ্দেককে বাঁচাতে বাবা-মা'র আকুতি

পার্বতীপুর (দিনাজপুর) থেকে সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার শিশু মোসাদ্দেক হোসেন (৬) ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, এই টিউমার ধীরে ধীরে ক্যান্সার হতে চলেছে। মোসাদ্দেককে সুস্থ করতে দ্রুত অপারেশনের প্রয়োজন। এ জন্য পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবান মানুষের কাছে আকুতি জানিয়েছেন বাবা বাবলু ও মা মাছুদা খাতুন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে মোসাদ্দেককে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর ২৮ অক্টোবর নেওয়া হয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সেখ সাদেক আলীর কাছে। পরে গত ৩ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট আইউব আনসারীকে দেখানো হয়। সেখানে মোসাদ্দেকের ব্রেন টিউমার ধরা পড়ে।

পার্বতীপুরের রামপুর ইউনিয়নের ভোটগাছ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা বাবলু বলেন, ‘হাটবাজারে ফেরি করে আমার দিন চলে। এক দিন ফেরি করতে না গেলে পরিবারের সবাইকে উপোস থাকতে হয়। এ অবস্থায় মোসাদ্দেককে হাসপাতালে ভর্তি ও অপারেশনের টাকা জোগাড় করা আমার কাছে দুঃস্বপ্ন।’

মোসাদ্দেককে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা : মো. বাবলু, সঞ্চয়ী হিসাব নম্বর : ০২০০০-১৪৪৫-১২৯৯, অগ্রণী ব্যাংক পার্বতীপুর শাখা। এ ছাড়া বাবা বাবলুর নম্বরে (০১৭১৭-৮৯০-৬৩৬) বিকাশ করা যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি