৬ মে ২০২৬

শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা

বাংলাপ্রেস ডেস্ক: দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। তাকে আপাতত বিদেশ নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখে আসার পর এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

খুরশিদ আলম বলেন, উনার মাথার ক্ষতটা যে বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, তা জীবানুমুক্ত ছিল কি না তা আমরা জানি না, তবে এখন পর্যন্ত যতটুকু করা দরকার তা ভালোভাবেই করা হয়েছে। তার চিকিৎসার ব্যাপারে তৎপর রয়েছে স্বাস্থ‌্য অধিদপ্তর।

অন্যদিকে, ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডাক্তার জাহেদ হোসেন। তিনি বলেন, ‘তার অবস্থা ইতিবাচক, অক্সিজেন লেভেল বেড়েছে। এখন আর নতুন করে কোনো রক্তক্ষরণ হয়নি। পুরোনো যে রক্তক্ষরণ ছিল তা আস্তে আস্তে কেটে যাবে।’

তিনি আরও বলেন, আমরা ৭২ ঘণ্টা অবজারবেশনের কথা বলেছি। এরপর পরশুদিন আমরা নিজেদের মধ্যে বসে সিদ্ধান্ত নেব যে তাকে আইসিইউতে রাখা হবে কি হবে না।

গত ২ সেপ্টেম্বর (বুধবার) গভীর রাতে সরকারি বাসভবনে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন ঘোড়াঘাট থানার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলেও তার বাবা চিকিৎসাধীন আছেন রংপুরে।

উল্লেখ্য, সরকারি বাসভবনের ভেন্টিলেটর কেটে দুর্বৃত্তরা তার শয়নকক্ষে ঢুকে পড়ে। এর আগে তারা ওই বাসভবনের নিরাপত্তাপ্রহরীকে বেঁধে তালা দিয়ে আটকে রাখে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি