২১ জুন ২০২৬

শনিবারের মধ্যে ইরানে হামলা চালানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম
শনিবারের মধ্যে ইরানে হামলা চালানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানে আগামী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন।

সংবাদমাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। তবে ট্রাম্প এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেননি বলে দাবি করেছেন তিনি।

এ ছাড়া এই আলোচনার বিষয়কে ‘পরিবর্তনশীল ও চলমান’ হিসেবে অভিহিত করেছেন তিনি। কারণ প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এখন বিশ্লেষণ করছে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এই হামলা মধ্যপ্রাচ্যে কী পরণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত।

একাধিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভিত্তিতে কিছু সেনাকে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিচ্ছে মার্কিন সরকার। যদি হামলার সিদ্ধান্তে এগিয়ে নেওয়া হয় এবং হামলা চালানো হয় তাহলে নিজ সেনাদের রক্ষার জন্য মূলত তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

সাধারণ কোথাও হামলা চালানোর আগে নিজেদের সেনা সরায় যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে থেকে সেনা সরানোর মানেই যে ইরান এখনোই হামলা চালানো হবে, এমন কিছু নির্দেশ করে না বলে জানিয়েছেন অপর এক সূত্র।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি