৪ মে ২০২৬

শনিবার সারাদেশে ছাত্র-ধর্মঘট : ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
শনিবার সারাদেশে ছাত্র-ধর্মঘট : ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

বাংলাপ্রেস অনলাইন: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে ছাত্র-ধর্মঘট ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শুক্রবার (৩ আগস্ট) বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণার কথা জানানো হয়।

এতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার মিরপুর, দনিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে আগামীকাল শনিবার সারাদেশে ছাত্রধর্মঘট ঘোষণা করা হলো।

আরও বলা হয়, সরকারকে সাধারণ শিক্ষার্থীদের নয় দফা, হামলাকারীদের বিচার এবং কোটা সংস্কার আন্দোলনের তিন দফা দাবিতে মেনে নিয়ে অতি দ্রুত এসব সমস্যার সমাধানের আহ্বান জানাই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই ধর্মঘট কর্মসূচিতে দেশের সব সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি