২৭ আগস্ট ২০২৬

শনিবার লস অ্যাঞ্জেলেসে আসছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
শনিবার লস অ্যাঞ্জেলেসে আসছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে আগামী শনিবার (২৯ আগষ্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছাবেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আগামী ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র ৪০তম ফোবানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন রবিউল করিম বেলাল ও সচিব খালেদ আহমেদ রউফ। 
ফোবানার ৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক ড. জয়নাল আবেদীন জানান, আগামী লেবার ডে সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা নির্বাহী কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটির শতাধিককর্মীরা দিনরাত কাজ করছেন। তিনি উল্লেখ করেন, এবারের ফোবানাকে ইতিহাসে স্বাক্ষী বানাতেই এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।
আয়োজক সংগঠন এবং ফোবানা নির্বাহী কমিটির নেতারা আগামী  ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে অংশ নিতে বাংলা সংস্ক্তিপ্রেমী সকল প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন ।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি