৫ মে ২০২৬

শনিবার দেশে আসছে গাফফার চৌধুরীর মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শনিবার দেশে আসছে গাফফার চৌধুরীর মরদেহ
বাংলাপ্রেস ডেস্ক: প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী শনিবার (২৮ মে) ঢাকায় পৌঁছাবে। শুক্রবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। দুপুর ১টার দিকে তার মরদেহ জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪ টায় তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে। বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে গত ২০ মে আবদুল গাফফার চৌধুরীর প্রথম জানাজা ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় মরদেহ। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে তার স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে। মহান একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি