শনিবার বোস্টনে ফুডল্যান্ড হালাল সুপারমার্কেটের উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের পার্শ্ববর্তী লোয়েল শহরে প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশ্যিত আন্তর্জাতিকমানের হালাল সুপারমার্কেট চালু হচ্ছে। আগামী শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টায় 'ফুডল্যান্ড' নামের হালাল সুপারমার্কেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন লোয়েল সিটি মেয়র জন ল্যেহী। স্থানীয় বেশ কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ীর যৌথ উদ্যোগে আন্তর্জাতিকমানের এ হালাল সুপারমার্কেটটি চালুর পরিকল্পনা নেন।
আগামী শনিবার 'ফুডল্যান্ড' নামের হালাল সুপারমার্কেটটি চালু হলে বোস্টন ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশ্যা পূরণ হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বাংলাদেশিসহ হাজার হাজার মুসলমান বসবাস করলেও তাদের জন্য হালাল মাংস ও দ্রব্যাদির তেমন কোন সুপারমার্কেট নেই। ফুডল্যান্ড সুপারমার্কেটে সবকিছুই সহজ ও সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি