১৯ জুন ২০২৬

সংস্কারের দাবিতে বেহাল রাস্তায় ধানের চারা রোপন করল এলাকাবাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সংস্কারের দাবিতে বেহাল রাস্তায় ধানের চারা রোপন করল এলাকাবাসী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : দীর্ঘ ৩৫ বছর ধরে রাস্তা সংস্কার ও পাকা না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপন করেছেন। সরেজমিনে ঘুরে জানা যায়,সৈয়দপুরের অদুরে পাবতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাননীরঘাট সিএনবি সড়ক হয়ে হরিরামপুর সরদারপাড়া যাওয়ার রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী।এ সরকারের আমলে দেশের প্রায় ৯০ ভাগ রাস্তা পাকা করণ হলেও এ রাস্তাটি কারও নজরে আসেনি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটু কাদা হয়ে পড়ে । ফলে ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়ে । এই রাস্তা দিয়ে দুই উচ্চ বিদ্যালয়,দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,দুইটি মসজিদ,দুইটি  মাদ্রাসা ও টারীপাডা,সুরভীপাড়া,ইব্রাহীমপাড়া,উজানপাড়া,সরকারপাড়া,কৈপুলকীপাড়া,মধ্যপাড়া,কৈপুলকীচাকুরীপাড়া,সুন্দরপীর,শাহপাড়া,গাম গামস্তিপাড়া,কাজীপাড়া,শেখপাড়াসহ অনেক গ্রামের লোক এবং বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীর যাতায়াত । ৭/৮ হাজার মানুষের চলাচল।সামান্য বৃষ্টিতে হাটু কাদা হলেই শিক্ষার্থীরা স্কুলও মাদ্রাসা যেতে পারে না। তেমনি নামাজী ব্যক্তিরাও মসজিদে যেতে পারে না। একারণেই এ গ্রামগুলোতে কেউ আত্মীয়তা করতে চায় না। এক কথায় সামান্য বৃষ্টি হলেই এলাকাটি পানি বন্দী নয় কাদা বন্দী হয়ে পড়ে । এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে আহত হয়েছেন । গ্রামে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না । ওই এলাকার সামশুল,মেহেরুন, মহচেনা, তারেক,সোহাগ,সাবু,দেলওয়ার,মজির উদ্দীন,শিক্ষার্থী নোবেলসহ কয়েক শতাধিক নারী পুরুষ অভিযোগ করে বলেন,বছরের পর বছর এই ভোগান্তি নিয়ে বসবাস করছি। সামান্য বৃষ্টি হলেই আমাদের ভোগান্তির সীমা থাকে না। দেশের সব কাঁচা রাস্তা পাকা হলেও আমাদের রাস্তাটি কার ও চোখে পড়ছেনা। তারা আরো বলেন, ৪/৫ মাস আগে নদী খনন করা হয় । সেই খননের মাটি রাস্তায় দেয় ঠিকাদারের লোকজন। এর ফলে আরো বেশি কাদা হচ্ছে ।আমরা না পারছি কাউকে বলতে না পারছি সইতে। কারণ এর আগে অনেক নেতা,চেয়ারম্যান ও মেম্বরকে বলেছি । সবাই আশা দেয় কিন্তু কোন কাজ করে না। তাই কাউকে আর বলতে পারছি না। কে শুনবে আমাদের কথা ,কার কাছে গেলে পাব এর সমাধান। তাই মিডিয়ার মাধ্যমে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাচ্ছি যদি হামার কষ্টের কথা আপনি জানতে পারেন তাহলে হামার কষ্টের কথা বিবেচনা করে রাস্তাটি পাকা করণসহ সংস্কারের ব্যবস্থা করলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।এ ব্যাপারে কথা বলার জন্য বেলাইচন্ডী ইউপি চেয়ারম্যানের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করলে ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি