৭ মে ২০২৬

সংসদে প্রথম দিনেই ঝড় তুললেন ব্যারিস্টার সুমন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সংসদে প্রথম দিনেই ঝড় তুললেন ব্যারিস্টার সুমন
বাংলাপ্রেস ডেস্ক: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনটি প্রশ্ন উত্থাপন করেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে সংসদের চতুর্থ কার্যদিবসে এসব প্রশ্ন করেন তিনি। এ সময় সংসদ সদস্য সায়েদুল হক সুমন বলেন, ১৯৯৫ সালে আইন করে পলিথিন ব্যাগ বন্ধ করা হয়েছে। আইন প্রণয়নের পর ২০ বছর হয়ে গেছে। সম্প্রতি আমার এলাকার নদী খনন করতে গিয়ে দেখলাম, কয়েক হাজার মণ শুধু পলিথিন। এখন পলিথিন ব্যবহারকারীকে জরিমানা করে যতটুকু নিয়ন্ত্রণ করা যাবে, তার চেয়ে যদি পলিথিনের উৎপাদন এবং আমদানি বন্ধ করা হয়, সেদিকে আপনারা হাত দেবেন কি-না? সংসদ সদস্য সুমন আরও বলেন, আমার এলাকায় খেয়াল করে দেখলাম, ইটভাটাগুলোতে কৃষি জমির মাটি নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদিন পরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। এটা এমনভাবে এমন জায়গায় চলে গেছে যে স্থানীয় প্রশাসন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আরেকটা প্রশ্ন হলো, পরিবেশ বিভাগের ছাড়পত্র। আমার বিবেচনায় আমার এলাকায় খেয়াল করে দেখলাম, ছাড়পত্র পাওয়া সবচেয়ে বেশি বিবেচিত হয়, কারণ কোনোভাবে ম্যানেজ করে এই ছাড়পত্র নেয়া যায়। এই ব্যাপারে আপনারা শক্তিশালী ব্যবস্থা নেবেন কি-না? ব্যারিস্টার সুমনের এসব প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ ছাড়পত্র সহজীকরণের বিষয়ে আমাদের টার্গেট আছে। আমরা জানি, এখানে অনেক অভিযোগ আছে , দীর্ঘসূত্রিতার একটা অভিযোগ আছে এবং হয়রানির অভিযোগ আছে। এই বিষয়টা আমরা দেখছি। আজকে আমাদের মন্ত্রণালয় এবং এটুআই এমওইউ স্বাক্ষর করেছি। দ্বিতীয়ত, ইটভাটার কথাটা বললেন, বাংলাদেশে প্রতিবছর ১৩ কোটি মেট্রিক টন কৃষিজমি আমরা ব্যবহার করছি এই ইটভাটার জন্য এবং সেটা খাদ্য নিরাপত্তার বিষয়ে একটি প্রভাব আছে। তবে সে সমাধানটা আমরা যেটা দিচ্ছি- আমরা এখন ব্লকের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি