৪ মে ২০২৬

সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী : বিগত ৯ বছরে বিদেশ থেকে বাংলাদেশ ঋণ পেয়েছে ২৪৩৫ কোটি ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী : বিগত ৯ বছরে বিদেশ থেকে বাংলাদেশ ঋণ পেয়েছে ২৪৩৫ কোটি ডলার

বাংলাপ্রেস অনলাইন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০০৮-০৯ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত ৯ বছরে বিভিন্ন দেশ ও দাতা সংস্থা থেকে ২৪ হাজার ৩৪৯ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান পাওয়া গেছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মোট বৈদেশিক সহায়তার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬ হাজার ১৮৩ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, আইডিএ (বিশ্বব্যাংক) ৭ হাজার ৩৬১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, চীন ৯৯৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার, রাশিয়া ৪১৬ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, ইউএনসংস্থাসমূহ ১ হাজার ৮৩০ দশমিক ০৪ দশমিক মিলিয়ন মার্কিন ডলার, আইডিবি ৪৫৫ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার, জাপান ২ হাজার ৯৫৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার, দক্ষিণ কোরিয়া ৩৫০ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার এবং অন্যান্য সংস্থা ৩ হাজার ৮০১ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। সরকারি দলের বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, গত অর্থবছরে ২ লাখ ২৫ হাজার কোটি টাকার (সংশোধিত) রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে গত মে পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৬২৭ কোটি ২৫ লাখ টাকা আদায় হয়েছে।

বাংলাপ্রেস/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি