৫ মে ২০২৬

সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার বিধান বর্তমান সংবিধানেই স্পষ্ট আছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার বিধান বর্তমান সংবিধানেই স্পষ্ট আছে

বাংলাপ্রেস অনলাইন : সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার বিধান বর্তমান সংবিধানেই স্পষ্ট লেখা আছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।

তিনি বলেন, সংবিধানের একটি বিকল্প হল যে, সংসদ রেখে নির্বাচন করা যায়। বাকি ১০ জায়গায় হলো সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করার নিয়ম। সাংবিধানিক কথা হল সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করা। তাতো আমাদের সংবিধানেই আছে। সংসদীয় গণতন্ত্র হলো সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করা। রোববার সন্ধ্যায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির পূর্বে মতিঝিলে ব্যারিস্টার মওদুদের চেম্বারে সাংবাদিকদকের তিনি এসব কথা বলেন। স্টিয়ারিং কমিটি ৭ দফার ব্যাপারে আইনি সহায়তার জন্য ড. শাহদীন মালিক এবং অধ্যাপক ড. আসিফ নজরুলকে আমন্ত্রণ জানানো হয় আজ।

শাহদীন মালিক বলেন, সংবিধান এবং আইনি কাঠামোর ভেতর থেকে অবাধ, নিরপেক্ষ ও অংশীদারিত্বমূলক নির্বাচন করা যেতে পারে। এগুলো নিয়ে আমরা কয়েকজন আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বসেছি, আলোচনা করেছি। যাতে আমাদের বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা যায়, সেই আইনি পথগুলো বের করতে আমরা আলোচনা করেছি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি