সংসদ ভেঙে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনঃতফসিল চেয়ে রিট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা : সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। এতে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ৬ ডিসেম্বর ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রোববার (১০ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তিনি। রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সচিব, মন্ত্রী পরিষদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত জানান, চলতি সপ্তাহের যেকোনও দিন বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে। রিট দায়েরের পর তিনি বলেন, গত নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতাসীন সংসদ সদস্যরা নিজ নিজ আসনে সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রশাসন, পুলিশ ও নিজেদের সশস্ত্র লোকদের ব্যবহার করে ভোটকেন্দ্র দখল এবং অন্যদের ভোট প্রদানে বাধার সৃষ্টি করেছেন তারা।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, সংসদ বহাল রেখে জালিয়াতিমুক্ত নির্বাচন অসম্ভব। প্রহসনমুক্ত ভোটে দেশ ও গণতন্ত্র রক্ষায় সংসদ ভেঙে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচনের আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছি আমরা। প্রসঙ্গত, চলতি বছরের ৮ মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি