সংসদ থেকে পদত্যাগের ঘোষণা বিএনপির ৭ এমপির
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ডেস্ক: রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এমপিরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা। এর আগে শনিবার নির্ধারিত সময়ের প্রায় পৌনে এক ঘণ্টা আগে সোয়া ১০টায় গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়। বিএনপির সমাবেশকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পুরো ঢাকা শহর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রাজধানী ঢাকা শহরের কোথাও কোনো যানজট নেই, বিশৃঙ্খলা নেই। বিএনপির সমাবেশ সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্যে যা যা নিরাপত্তা দেয়া দরকার সেটাই আমরা করছি। শুধু তাদের নিরাপত্তা দেয়ার জন্য ঢাকা শহরজুড়ে আমাদের ২০ হাজারের মতো পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার নয়াপল্টনের কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ সড়ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এসময় নয়াপল্টনের সড়ক বন্ধের বিষয়ে ডিবি প্রধান বলেন, যেহেতু সমাবেশ হচ্ছে গোলাপবাগ মাঠে, তো সেখানের আমরা আমাদের নিরাপত্তা জোরদার করেছি। তবে নয়াপল্টনের সড়কে যেহেতু অনেকগুলো স্থাপনা আছে, বাংলাদেশ ব্যাংক আছে তাই নিরাপত্তার খাতিরে আমরা অনেক সময় ডাইভারশন দিয়ে থাকি। আপনারা এখানে যেতে পারবেন তবে একটু ঘুরে যেতে হবে, কোন সমস্যা নেই।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
১৩ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি