সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
বাংলা প্রেস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকতে ও গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময় ওয়াক আউট করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়।
বৃহস্পতিবার রাত ৮টা পাঁচ মিনিটে ওয়াক আউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধী দল ওয়াক আউটের সিদ্ধান্ত নিয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি