সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সর্বসম্মতিক্রমে দলের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদে শপথ অনুষ্ঠানের পর বিএনপি সংসদীয় দল বৈঠক ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বিএনপি মিডিয়া সেল থেকে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে, মঙ্গলবার সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। তবে, দলটি থেকে জানানো হয়েছে, তারা সংবিধান সংসদ পরিষদের জন্য এখন শপথ নেবে না।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি