১০ আগস্ট ২০২৬

সংসার ভাঙছে আমির-কিরণের!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সংসার ভাঙছে আমির-কিরণের!
বাংলাপ্রেস ডেস্ক: বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার পারফেকশনিস্টখ্যাত বলিউড অভিনেতা আমির খান। কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি। শনিবার (৩ জুলাই) এক যৌথ বিবৃতির মাধ্যমে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন আমির খান ও কিরণ রাও। ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির খান। আজাদ নামের এক সন্তান রয়েছে তাদের। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় তার। বিবৃতিতে তারা লিখেছেন, এই ১৫ বছরের যাত্রায় অনেক আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে ভরসা, ভালোবাসা আর শ্রদ্ধার মধ্য দিয়ে। আমার এবার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্চি। স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের বাবা-মা এবং পরিবারের সদস্য হিসেবে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই বিচ্ছেদ হঠাৎ করে নয়। পরিকল্পনা করেই দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন আমির-কিরণ। আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সে সিদ্ধান্তের কারণেই যৌথ বিবৃতি দিয়েছেন। তবে আলাদা থাকলেও ছেলে আজাদের সব দায়িত্ব-কর্তব্য পালন করবেন আমির-কিরণ। তাদের ফাউন্ডেশনের কাজ একসঙ্গেই চালিয়ে যাবেন। পাশাপাশি একসঙ্গে কাজও করবেন বলে জানিয়েছেন তারা। আমির-কিরণ বিশ্বাস করেন, ব্যক্তিজীবনের এ সিদ্ধান্ত কর্মজীবনে কোনো ধরনের প্রভাব ফেলবে না। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তিনি ছিলেন একাধারে একজন প্রযোজক, পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার। আমির-রিনা দম্পতির দুই সন্তান ইরা খান ও জুনাইদ খান। ১৪ বছর সংসার করে ২০০২ সালে বিচ্ছেদ হয়েছিল তাদের। ওই সময় মানসিক বিপর্যন্ত হয়ে পড়েছিলেন আমির খান। তাকে সঙ্গ দিয়েছিলেন কিরণ। সেই থেকে প্রেম-পরিণয়। তিন বছর লিভ ইনে থাকার পর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির খান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি