৬ মে ২০২৬

সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

বাংলাপ্রেস ডেস্ক:  একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ শুক্রবার। জমা দেওয়া যাবে আগামী রোববার পর্যন্ত। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মাঝে তিন দিনে ১৩৮৬টি মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীনরা। প্রতি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার যারা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জেসমিন শামীমা নিঝুম ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে এবার আওয়ামী লীগের হয়ে চলচ্চিত্র অভিনেত্রী, নাট্যাভিনেত্রী, তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতাদের সহধর্মিণী-সন্তানসহ রাজনৈতিক নেত্রীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি