সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মারা গেছেন

বিনোদন ডেস্ক: প্রখ্যাত সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মারা গেছেন । ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার দিবাগত রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী জন্মগ্রহণ করেন ১৯৫২ সালে। শাহনাজ রহমতুল্লাহ ছিলেন দেশাত্ববোধক গানের জন্য অত্যন্ত জনপ্রিয়। তার উল্লেখযোগ্য গানগুলো হলো: এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়। পাকিস্তান আমলে রেডিওতে তার নাম বলা হতো শাহনাজ বেগম। মাত্র ১১ বছর বয়সে রেডিও এবং চলচ্চিত্রের গানে তাঁর যাত্রা শুরু হয় ১৯৬৩ সালে। ১৯৬৪ সালে টিভিতে তিনি প্রথম গান করেন।
দীর্ঘ ৫০ বছর গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া গানই চারটি। এগুলো হলো ‘আবার তোরা মানুষ হ’ ছবিতে খান আতাউর রহমানের কথা ও সুরে ‘এক নদী রক্ত পেরিয়ে’, গাজী মাজহারুল আনোয়ারের কথা ও আনোয়ার পারভেজের সুরে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনারগাঁয়’ ও ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি