৪ মে ২০২৬

সঙ্গীর হাত ধরলেই কমে যাবে মানসিক চাপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সঙ্গীর হাত ধরলেই কমে যাবে মানসিক চাপ

জীবনযাপন ডেস্ক: পরিবার বা কর্মক্ষেত্রে সমস্যা, সম্পর্কে অবনতি, অর্থনৈতিক সংকট, খারাপ স্বাস্থ্য, এমনকি ঘনিষ্ঠ কারো মৃত্যু— এসব বিভিন্ন কারণে আমরা মানসিক চাপের মধ্যে থাকি। এ সমস্যা বিভিন্ন ধরনের শারীরিক ঝুঁকির কারণ হতে পারে। তবে ছোট্ট একটা কাজই আপনার মানসিক চাপ অনেক কমিয়ে দিতে পারে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একদল গবেষক জানিয়েছেন, সঙ্গীর হাত ধরলে অনেক উপকার পাওয়া যায়। প্রথমত ভালোবাসার প্রকাশ ঘটে, যা একটি সম্পর্ককে আরো মজবুত করে। এরপর সবচেয়ে বড় উপকার হচ্ছে, সঙ্গীর হাত ধরলে স্ট্রেস কমে এবং নিজেকে নিরাপদ মনে হয়।

ওই গবেষণা পত্রে আরো বলা হয়, পরস্পরের হাত ধরার অর্থ মুখে না বলেও পরস্পরের প্রতি আস্থা ও ভরসার কথা বুঝিয়ে দেয়া। স্পর্শ করেই একজনের আবেগ অন্যজনের মধ্যে সঞ্চারিত করা যায়। এছাড়া পরস্পরের হাত ধরলে আমাদের শরীরে লাভ হরমোনের নিঃসরণ ঘটে। এর ফলে শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও আরো সক্রিয় হয়ে উঠে যুগলরা।

গবেষণা বলছে, সঙ্গীর হাত ধরলে মানসিক চাপ অনেকাংশেই কমে যায়। শুধু তাই নয়, হাত ধরার ফলে শারীরিক ব্যাথা-বেদনাও অনেক কমে যায়। এছাড়া সঙ্গীর হাত ধরা হার্টের জন্যও ভালো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি