সংলাপে দাবি না মানলে রাজপথে যাবে ঐক্যফ্রন্ট : মান্না

বাংলাপ্রেস অনলাইন : জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বলেছেন, ‘সংলাপে (দ্বিতীয় দফা) দাবি মানা না হলে রাজপথের মাধ্যমে দাবি আদায় করা হবে। রাজপথ খোলা আছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। চলে রাত পৌনে ১০টা পর্যন্ত।
মান্না বলেন, ১১ সদস্যদের প্রতিনিধি দল আগামীকাল (বুধবার) সংলাপে যাবেন। সাত দফা দাবি নিয়েই আলোচনা হবে। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপের বিষয়ে এ বৈঠক হয়। বৈঠক থেকে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের তালিকাটি চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা মহসীন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ। এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি