সংকটাপন্ন মানুষের স্বাস্থ্য সুরক্ষা কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান
জাতীয় ডেস্ক: রোহিঙ্গাসহ বিশ্বের অন্যান্য সংকটাপন্ন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন শুরুর আগে, সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।
উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে অর্থায়নের ওপর জোর দেন তিনি। শেখ হাসিনা বলেন, ইবোলা, কলেরা, যক্ষার মতো সংক্রামক রোগের মহামারী থেকে বিশ্ব এখনও মুক্ত হতে পারেনি। তাই বিশ্বের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার আরও আধুনিকায়ন প্রয়োজন।
এদিকে জার্মানির স্থানীয় সময় বিকেলে, বহুজাতিক প্রতিষ্ঠান সিমেন্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ ক্যাম্পেইনের প্রেসিডেন্ট ব্রিট্রেইস ফিন ও আইসিসির চিফ প্রসিকিউটর বেনসুদার সাথেও সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি