৫ মে ২০২৬

সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম
সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না: মির্জা ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো ধরেনর বিপদে না ফেলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাইরের কিছু কিছু মিডিয়া ও দেশ মিথ্যা প্রচারণা করছে। আমি বর্তমান সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সংখ্যালঘুদের বিপদে না ফেলার আহ্বান জানাচ্ছি।

 

সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ৫০ জন সদস্যের বিএনপিতে যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ’৭১ ও ’২৪-কে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সর্বদা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব।

 

তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ৯ মাস একসাথে যুদ্ধ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। কারো অবদান কম নয়। মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্ট নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আগাতে চাই সবাই এক সাথে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল, সমেন সাহা, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি