৪ মে ২০২৬

সংগীতশিল্পী নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
সংগীতশিল্পী নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ

মাইনুল আহসান নোবেল।

বাংলাপ্রেস ডেস্ক:   ফের গ্রেফতার হলেন আলোচিত-সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিতর্কিত এই সংগীতশিল্পীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মুরাদ হোসেন বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, এর আগে নোবেল এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করার জন্য চাপ দেন। ভুক্তভোগী ওই তরুণী গত বছরের ১৩ আগস্ট মামলাটি দায়ের করেন।

পিবিআই তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে। একই দিন আদালত নোবেলসহ চার জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ডেমরা থানা পুলিশ সেই ওয়ারেন্ট তামিল করে নোবেলকে গ্রেফতার করে এবং বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি