১০ মে ২০২৬

সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু
বাংলাপ্রেস ডেস্ক: সংবিধান সংস্কার বিষয়ে দেশের সাধারণ নাগরিকরা যাতে মতামত ও প্রস্তাব দিতে পারেন, সে লক্ষ্যে আজ থেকে একটি ওয়েবসাইট (http://crc.legislativediv.gov.bd) চালু করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সংবিধান সংস্কার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক মো. সাব্বির মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন। সাব্বির মাহমুদ আরও বলেন, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাবার সুযোগ থাকবে। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত প্রদানের সুযোগ রয়েছে। সংবিধান সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশনের পরিচিতি, নোটিশ বোর্ডে এই কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি