সংবাদ সম্মেলনে কাঁদলেন সুবাহ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সম্প্রতি অনেকটা গোপনেই বিয়ে করেন কণ্ঠশিল্পী ইলিয়াস ও অভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহ। বিয়ের কয়েক দিন পরেই তাদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। মাস না যেতেই ভাঙনের সুর বাজছে তাদের সংসারে। দুজনই থানায় পাল্টাপাল্টি জিডি করেছেন। ইলিয়াসের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন সুবাহ।
রাজধানীর একটি হাসপাতালে চারদিন ভর্তি থাকার পর গতকাল (৩ জানুয়ারি) বাসায় ফিরেছেন সুবাহ। ফিরেই আজ (৪ জানুয়ারি) বনানীর বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে ইলিয়াসের বিচার চেয়ে কাঁদেন এই নায়িকা।
আরও পড়ুন:- বিয়ে করলেন মিম
এ সময় সুবাহ বলেন, ‘ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে। মারধর করেছে। অনেক স্বপ্ন নিয়ে ওকে বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি। এর বিচার চাই।’ সব গহনা নিয়ে পালিয়েছেন ইলিয়াস—এমন অভিযোগ করে সুবাহ বলেন, ‘ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেতো। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গহনা সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ভিডিও ফুটেজ সিসি টিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।’ মামলা তুলে নেওয়ার জন্য সুবাহকে হুমকি দিচ্ছেন ইলিয়াস। তা উল্লেখ করে সুবাহ বলেন, ‘সবার আগে আমি এসব কিছুর বিচার চাই। এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা-হামলার হুমকি দিচ্ছে।’ গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করে যাচ্ছেন। বিচ্ছেদের পথে হাঁটছেন ইলিয়াস। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি