সন্ধ্যায় বাস-প্রাইভেটকার ও স্কুলে আগুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন চট্টগ্রাম ও ময়মনসিংহে দুর্বৃত্তরা দুটি গাড়ি এবং একটি স্কুলে আগুন দেয়া হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামের কালুরঘাট বিসিকের বাদামতলে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তালহা আরও জানান, এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ময়মনসিংহ সদরের নতুন বাজারে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ৬টা ৫৫ মিনিটে মুক্তাগাছায় মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৫ মিনিটে সেখানে পৌঁছায়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি