সন্ধ্যা থেকে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার থেকে এই আদেশ কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মার্চ থেকে সরকার সারাদেশে সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনসমূহকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি