সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার: মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। এজন্য অনেক প্রাণ গেছে। অভ্যুত্থানে আহত ও নিহতদের শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আজ শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত মির্জা রুহুল আমিন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। সময় এসেছে এই দেশটাকে আবার নতুন করে গড়ে তোলার।
মির্জা ফখরুল বলেন, একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার এটা কারো নয়, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের।
তিনি বলেন, একটা সময় ছিল যখন আমরাও খেলতাম। কিন্তু আমাদের জগৎটা এখন রাজনীতির জগৎ। খেলাধুলায় রাজনীতিকে নিয়ে আসার মতো কোন অপশন নেই। আমরা সব সময় মনে করি খেলাধুলা অথবা ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারা খেলবেন এবং যোগ্য স্থান যেন তিনি পান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স গার্ডেনিয়ার স্বত্তাধিকারী নূর-এ-শাহাদাৎ স্বজনসহ অন্যান্যরা।
টুর্নামেন্টে পাবনা ক্রিকেটার্স একাডেমী- ৬ উইকেটে দিনাজপুর ডোমেনেটর একাডেমী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমন্ত্রিত অতিথিরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি